কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির আইসিকে বিদায় সম্বর্ধনা নাগরিক বৃন্দের ৷রবিবার সকালে স্থানীয় কুলটি অঞ্চলের অধিবাসীরা "তোমায় হৃদ মাঝারে রাখবো/ছেড়ে দেবো না ৷" গানের মাধ্যমে ফুল ও পুষ্প স্তবকে সম্বর্ধনা জ্ঞাপন করেন আই সি মইনুল হক কে ৷স্থানীয় অধিবাসীদের বক্তব্য মইনুল বাবু শুধু মাত্র এ অঞ্চলের একজন দায়িত্বপ্রাপ্ত অধিকর্তাই ছিলেন না ৷
তিনি এ অঞ্চলের একজন সমাজসেবি ও প্রতিটি মানুষের বন্ধু ছিলেন ৷সামাজিক নানা উদ্যোগে প্রতিদিন মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ৷তাঁকে ছেড়ে দিতে মন চাইছে না ৷কিন্তু সরকারি নির্দেশিকা অনুসারে তাকে অন্যত্র স্থানান্তরিত হতে হচ্ছে ৷তবু আশা রাখবো তিনি আগামী দিনে আরো বড় দায়িত্ব নিয়ে এই কুলটি অঞ্চলে ফিরে আসবেন ৷বিদায়ী আই সি মইনুল হক এই নাগরিক সম্বর্ধনায় অভিভূত ৷তিনি জানিয়েছেন,কর্মসুত্রে তাকে অন্যত্র চলে যেতে হলেও কুলটি অঞ্চলের মানুষকে তিনি ভুলবেন না ৷


No comments:
Post a Comment