মেয়রের বিরুদ্ধে তদন্ত! নির্দেশ হাইকোর্টের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

মেয়রের বিরুদ্ধে তদন্ত! নির্দেশ হাইকোর্টের



আসানসোল :মেয়রের বিরুদ্ধে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিল। আর এই নির্দেশের জেরে বিজেপি রাজনৈতিক সুবিধা পেতে পারে আশঙ্কা করে একাধিক কর্মসূচি নিয়েছে আসানসোল পুরনিগম।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন ডাকেন পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। অমরনাথবাবু বলেন, “হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের বিরোধিতা তো আমরা প্রত্যক্ষ ভাবে করতে পারব না। আইনের উপর শ্রদ্ধা আছে আমাদের । কিন্তু আমাদের মেয়র বা অন্যান্য নেতানেত্রীরা চেষ্টা করছেন উন্নয়নমূলক কাজ করতে। পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্য ছিল, মানুষের জন্য কাজ করা। তাই আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডের কাউন্সিলাররা ও দুর্গাপুর পুরনিগমের কাউন্সিলাররা একসঙ্গে উন্নয়নমূলক কাজে যুক্ত হবেন। মানুষের ভালো হয় এমন কাজ করব । মেডিকেল ক্যাম্প, রক্তদান শিবির করে জেলার মানুষকে আমরা বোঝাব যে তৃণমূল তোমাদের পাশে আছে।”

No comments:

Post a Comment

Post Top Ad