২৮জুন
জগন্নাথদেবের স্থানযাত্রা। প্রতি বছর দুপুর দেড়টা থেকে ২টোর সময় জগন্নাথদেবকে
স্নান করান হলেও। চলতি বছর সেটা হচ্ছে না। কারন, অন্যান্ন বছর সারাদিন পূর্নিমা
থাকে। কিন্তু, এবছর পূর্নিমার সারা দিন থাকছে না। তাই চলতি বছর জগন্নাথ দেবের
স্নান যাত্রায় সময় পরিবর্তন হয়েছে।
কারন, চলতি বছরে সকাল ৯টা ৬পর্যন্ত পূর্নিমা
থাকার জন্যে এই সময়ের মধ্যেই জগন্নাথ দেবকে স্নান করানো হবে। অন্তত এমনটাই
জানিয়েছেন, মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী। তিনি বলেন,
বৃহস্পতিবার প্রথমে নারায়নকে স্নান করানো হবে। তারপর বলরাম জনন্নাথদেব এবং একদম
শেষে সুভদ্রাকে স্নান করানো হবে। এরপর সহ দেবতাদের স্নান করান হবে। স্নানের দিন
সকাল ৮টার মধ্যেই দেবতাদের একে একে স্নান পিঁড়ির মাঠে নিয়ে যাওয়া হবে এবং সকাল ৮টা
৪০মিনিটে তাদের স্নান করান হবে। এদিন প্রধান সেবায়েত বলেন, প্রতি বছর যেহেতু
দুপুরে জগন্নাথ দেবকে স্নান করান হয়। অনেক বছরের সেই রীতির পরিবর্তন হচ্ছে এবছর।
এবছর সকাল ৯টার মধ্যেই জগন্নাথ দেবের স্নান সম্পূর্ন হবে।

No comments:
Post a Comment