'উচ্চনেতৃত্বের আদেশ পেলে তৃণমূলের সব কার্যালয় ভেঙে চুরমার করে দিতাম, কিন্ত আমরা অগণতান্ত্রিক কাজ করতে পারি না।' এমনটাই ঝাড়গ্রাম থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন বিজেপি শের নেতা ওরফে সুইট অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপির মিটিংয়ে স্বস্তির বৃষ্টি। গরমের ঝাঁঝ সব জায়গাতেই পড়েছিল, আর জঙ্গলমহলে তার রেশ অনেকটাই বেশি হয়। আর বৃহস্পতিবার বিজেপি বৈঠকে শান্তিপূর্ণভাবেই কাজ শেষ হয়, পাশাপাশি বৃষ্টিও হয়। এই বৃষ্টির আভাসই বিজেপির শান্তিপূর্ণতার পরিচয়। জয় বলেন, কিছু দিন আগে ঝাড়গ্রামে বিজেপির প্রধান কার্যালয় আটকে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল তৃণমূল। যদি উচ্চ নেতৃত্বের আদেশ থাকত তাহলে তৃণমূলের সব কার্যালয়গুলি ভেঙে চুরমার করে দিতেন তিনি। তবে তা অগণতান্ত্রিক, তাই তা সম্ভব নয়। জয় আরও বলেন,এর আগে জঙ্গলমহলে তৃণমূলের পতাকা দেখা গেছে, কিন্ত এখন তা একটাও দেখা যাচ্ছে না। ফলে অনেকটাই নি:শেষ হয়ে গেছে তৃণমূল। বিসর্জনের ঘন্টা ইতিমধ্যে বাজতে আরম্ভ করেছে। আগামী লোকসভায় তা পুরোপুরিই বেজে যাবে।
পাশাপাশি এদিন আন্তর্জাতিক যোগা দিবস। তবে তৃণমূলের একজন নেতারাও তার উচ্চবাচ্য করেননি, কারণ তারা যোগাসনে নয় টাকাসনে বিশ্বাসী। এমনটাই বলেন বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment