'সাদা মা' বলে কটাক্ষ জয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 June 2018

'সাদা মা' বলে কটাক্ষ জয়ের


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'সাদা মা' বলে কটাক্ষ করলেন রাজ্য দাপুটে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার বারাসতে বিজেপি ডেপুটেশন জমা দিতে এসে বলেন, তাপস পাল যখন জেল থেকে বেরোয় তাঁকে বলেছিলেন সে যেন কালীঘাটে পূজো করতে যায়, এবং তাঁর সব পাপ মুক্ত করে দেওয়ার প্রার্থনা করে। ভুলেও যেন সাদা মায়ের কাছে আর না যান, এবার যেন কালো মায়ের কাছে যান। কারণ যে যখনই সাদা মায়ের কাছে গেছেন তখনই পাপের পথে চলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদা মা বলে এইভাবেই বিঁধলেন জয় বাবু।


এদিন তিনি বলেন, মোদীজির নেতৃত্বে যেসব শৌচালয় হচ্ছে, যা টাকা আসছে তার বেশিরভাগটাই নেতারা নিয়ে ২ ফুট শৌচালয় তৈরি করে দিচ্ছে। এমনকি পুরুলিয়ায় রাজনৈতিক দলের শিকারে যারা মারা গেছেন তাদের পরিবারকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সাহায্যের কথা বলা তে পরিবারের লোকেরা বলেন, টাকা পয়সা দিলে  সরাসরি তাদের দিতে, জেলার নেতাদের হাতে দিলে তারা আর কিছুই পাবে না।

পাশাপাশি বৃহস্পতিবার  বিজেপি সভাপতি অমিত শাহের বীরভূম আসার হোডিং বির্তক নিয়ে জয় বলেন, রাস্তার চারিধারে যেসব হোডিং, ব্যানার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের তা থেকে পরিস্কার তারা অমিত শাহের কাছে আত্মসমর্পণ করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল যে থাকবে না তা এখন থেকেই বুঝে গেছে বলে জয়ের দাবী। তাঁর আরও দাবী, ২০১৯ এর লোকসভার পরে তৃণমূলের বংশ থাকবে না তাই অমিত শাহের কাছে একটু জায়গা চাইছে খেয়ে পড়ে বাঁচার!

No comments:

Post a Comment

Post Top Ad