খাদ্যমন্ত্রীর বিশ্বাস! গণপিটুনি দিলীপের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

খাদ্যমন্ত্রীর বিশ্বাস! গণপিটুনি দিলীপের




গৌরব দেবনাথ, হাবড়া: " উত্তর ২৪ পরগনা জেলাতে ১৯৯ টি পঞ্চায়েতের মধ্যে একটি পঞ্চায়েতেও বিজেপি পাবে না। জনগনের কাছ থেকে  গনপিটুনি খাওয়ার সময় হয়ে গেছে দিলীপ ঘোষের। বিজেপি একটি বর্বর, অসভ্য দল। গত কয়েকদিন আগে হাড়োয়াতে বোমায় বাম হাত উড়ে যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী পৌলমী সরকারের । ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ওই ছাত্রীর বাড়ি গিয়েছিল বিজেপিকে অ্যানভানটেস দেওয়ার জন্য । ওই প্রতিনিধি দল চলে যাওয়ার পর ওখানে ওদের উস্কানিমূলক বক্তব্যে অক্সিজেন পেয়েছে বিজেপি । যার ফলে ওই এলাকার বিজেপি এক কর্মী বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গেছে । সামনেই হাবড়া পুরসভা তে নির্বাচন । তাই এই নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করেই ফের পুরবোর্ড দখল করবে তৃনমূল"। শনিবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া দেশবন্ধু পার্কের মাঠে হাইড্রলিক টিপার,প্রতি বাড়ি তে ডাস্টবিন দেওয়ার এক অনুষ্ঠানে এসে একথাই বললেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক  জ্যোতিপ্রিয় মল্লিক ।

No comments:

Post a Comment

Post Top Ad