আসছে করণ-বিপাশার 'আদত' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

আসছে করণ-বিপাশার 'আদত'


বলিউডের বাস্তব জীবনের জুটি এবার পর্দায় জুটি বাধতে যাচ্ছেন। দীর্ঘ তিন বছর পর আবারও সিনেপর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। পরিচালক বিক্রম ভাট এই দুই তারকাকে 'আদত' ছবির মাধ্যমে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে একসঙ্গে দেখা পর্দায় গিয়েছিল এ জুটিকে। ওই বছর ভৌতিক ছবি ‘অ্যালন’-এ অভিনয় করেন তারা। পরিচালক ভূষণ প্যাটেলের পরিচালনায় এই ছবিতে দেখা গিয়েছিল বিপাশা-করণের রসায়ন।

মুম্বাই মিরর সূত্রে খবর, ‘আদত’ ছবিতে নায়কের চরিত্রে করণ সিং গ্রোভারকে চূড়ান্ত করা হয়েছে। জুন মাস থেকেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবির চিত্রনাট্য লিখছেন করণ-বিপাশার আগের ছবির পরিচালক ভূষণ প্যাটেল নিজেই। তিনি নিজেই এই ছবিতে তার চিত্রনাট্য লেখা খবরের কথা জানিয়ে লন্ডনে গিয়েছেন ছবির চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য।

এদিকে আরও একটি সূত্র জানাচ্ছে, বিক্রম ভাটের এই ছবি ‘আদত’-এর সম্পূর্ণ শুটিং হবে লন্ডনে। মে মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শুটিং ৭ জুন থেকে শুরু হচ্ছে বলে জানা গেছে। ৪৫ দিন ধরে চলবে ছবির শুটিং।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

Post Top Ad