তাহলে কিং খানকে 'হ্যাঁ' টা বলেই দিল করিনা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

তাহলে কিং খানকে 'হ্যাঁ' টা বলেই দিল করিনা!



মা হওয়ার পর বলিউডে ফিরে এসেও বক্স অফিসে কামাল করেছেন কারিনা কাপুর খান। সোনম, স্বরা, শিখা ও কারিনা, ‘ভিরে দি ওয়েডিং’ চার নারী কেন্দ্রীক ছবি হলেও এতে কারিনার অভিনয় যথেষ্ঠ আলোড়ন ফেলেছে।

তবে ‘ভিরে দি ওয়েডিং’ পর্ব মিটতেই এবার পরবর্তী ছবি নিয়ে ভাবতে শুরু করেছেন কারিনা। আর পরবর্তী ছবিতে কারিনাকে কার বিপরীতে দেখা যাবে জানেন?

শাহরুখ খান। বি-টাউনে এখন খবর, অবশেষে কিং খানকে নাকি ‘হ্যাঁ’ বলেছেন কারিনা। শোনা যাচ্ছে, শাহরুখের পরবর্তী ছবি ‘স্যালুট’-এ দেখা যাবে কারিনাকে। খুব সম্ভবত, এই ছবিটি রাকেশ শর্মার বায়োপিক। 

ছবিটির জন্য কারিনার প্রস্তাব প্রযোজকরা মেনে নেওয়ার কারণেই তিনি হ্যাঁ বলেছেন বলে খবর। ‘স্যালুট’-এর জন্য প্রযোজকদের কাছে কারিনার প্রস্তাব ছিল, ছবিতে শাহরুখের চরিত্রটিকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তাঁর চরিত্রকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়। আর তাঁর এই প্রস্তাবই প্রযোজকরা শেষপর্যন্ত মেনে নেন। প্রথমদিন অবশ্য এই ছবিতে আমির ও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল।

তবে শুধু শাহরুখই নন, রাজ মেহেতার পরবর্তী ছবিতে অক্ষয় কুমারের বিপরীতেও নাকি দেখা যাবে বেবোকে। ডিএনএ সূত্রে খবর, রাজ মেহেতার ছবিতে আবার ‘মা’-এর চরিত্রে দেখা যাবে কারিনাকে।

ঠিক ব্যক্তিগত জীবনে কারিনা যেমন মাতৃত্বকে উপভোগ করছেন সেভাবেই ছবিতেও দেখা যাবে তাঁকে। এই ছবিটিতে বিয়ে, সম্পর্ক নিয়ে বিশেষ সামাজিক ম্যাসেজ থাকবে বলেই জানিয়েছেন নির্মাতারা। ছবির চিত্রনাট্যটি কারিনার বেশ পছন্দ হয়েছে বলেও তাঁদের দাবি।

No comments:

Post a Comment

Post Top Ad