মাকে নিয়ে করিনার মন্তব্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

মাকে নিয়ে করিনার মন্তব্য!



পোশাক পরা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউড তারকা কারিনা কাপুরকে। তবে দমে যাননি তিনি; বিতর্কের জবাবও দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই।

সদ্য মুক্তি পাওয়া ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমার প্রমোশনে গিয়ে তাকে এ বিতর্কের মুখে পড়তে হয় বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

তৈমুরের জন্মের পর এটাই ছিল কারিনার কামব্যাক সিনেমা। চুটিয়ে প্রোমোশন করেছেন নায়িকা। সেখানেই পোশাক নিয়ে ট্রোলড হতে হল তাকে!

কারিনার স্টাইল স্টেটমেন্ট চিরকালই সকলের থেকে আলাদা। ছবির প্রোমোশনেও বিভিন্ন রকমের পোশাক পরতে দেখা গিয়েছে তাকে। আর তাতেই নাকি দর্শকের একটা অংশের মনে হয়েছে, মায়ের মতো পোশাক নাকি পরেননি কারিনা!

সিনেমার মিউজিক লঞ্চে একটি কালো পোশাক পরেছিলেন নায়িকা। সেটা দেখে অনেকে নাকি বলেছেন, মা হওয়ার পরও এত বোল্ড পোশাক পরার কারণ কী?

তবে এ সব সমালোচনায় দমে যাওয়ার পাত্রী নন বলিউডের এই তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, দেখতে ভাল লাগছে, এমন পোশাক পরাই উচিত। মায়ের মতো দেখতে কোন ড্রেস, সেটা আমি জানি না। আমার মা-ও তো মডার্ন ড্রেস পরে। জিনস, টপসে মাকে দুর্দান্ত দেখায়।

কারিনা বলেন, আমার শাশুড়িকেও জিনস-টি শার্টে দারুণ মানায়। আমার তো মনে হয় না যে, মা বলে আমি শর্ট ড্রেস পরতে পারব না। যদি কনফিডেন্স থাকে, চেহারার সঙ্গে মানায় তা হলে সব রকম পোশাক পরা উচিত।

এর আগে গর্ভকালীন সময়ও সমালোচনা শুনতে হয়েছিল কারিনাকে। তবে এসব কখনই পাত্তা দেননি এই অভিনেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad