হাতেনাতে ধরা পড়ল চোর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

হাতেনাতে ধরা পড়ল চোর!



জয়ন্ত সাহা, আসানসোল: চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক চোর। জামুরিয়া থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় হয়েছে ধসল মোড়ের ঘটনা ।সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ছয় থেকে সাত জনের দুষ্কৃতীর দল  ধসল মোড় স্থিত  এক ইটভাটার অফিসে হানা দেয়। অফিস ঘরের তিনটি তালা ভেঙে ভেতরে থাকা বেশ কিছু মূল্যবান সামগ্রী তারা বের করছিল ।সেসময় কয়েকজন স্থানীয় সেটা দেখতে পেয়ে চিৎকার করলে  কয়েকজন চোর পালিয়ে যায় ।কিন্তু একজন অফিস ঘরের ভেতরে আটকে পড়ে ।তাকে গন ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে ।ধৃত চোরের নাম সোনা সোরেন ঝাড়খন্ড এর বাসিন্দা। স্থানীয় ইট ভাটার কর্মী পরিচয় দিয়ে থাকত। পরে পুলিশ এসে  ধরে নিয়ে যায় ।চুরি করা অধিকাংশ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad