খুন ব্যক্তি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

খুন ব্যক্তি!


কুলটির চবকা হাটতলা অঞ্চলে এক ব্যক্তির খুনে এলাকায় চাঞ্চল্য ৷স্থানীয় সূত্রে খবর কুলটির সীতারামপুরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা সুজিত মিত্র (৫৪)কাজের সূত্রে  সোমবার সকালে বেরিয়ে আর বাড়ি ফেরেননি ৷এরপর বিকেল নাগাদ চবকা হাটতলা অঞ্চলে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায় ৷নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷এরপর মৃত সুজিতের বাড়ির লোক রাতে স্থানীয় দুই যুবকের নামে অভিযোগ দায়ের করে ৷অভিযোগের ভিত্তিতে পুলিশ ভাঁটরা মণ্ডল পাড়া অঞ্চল থেকে তাপস মণ্ডল ও নীপেন মণ্ডলকে গ্রেপ্তার করে ৷মঙ্গলবার তাদের আসানসোল কোর্টে তোলা হয় ৷তবে সুজিত মিত্র খুনের প্রকৃত কারণ জানা না গেলেও,পুরানো শত্রুতার জেরে খুন হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad