লাফিং যোগ ব্যায়াম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

লাফিং যোগ ব্যায়াম


হাসি এবং ব্যায়াম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এমন পরামর্শ অনেক চিকিৎসকই দিয়ে থাকেন। ফিলিপিন্সের ম্যানিলায় ডায়াবেটিক রোগীরা চর্চা করছেন অন্যরকম এক যোগব্যায়াম। যার বিশেষত্ব হচ্ছে হাসি।
হাসতে হাসতেই গড়াগড়ি খাচ্ছে সবাই। মনে হচ্ছে যেনো কোনো কমেডি সিনেমা দেখে হাসছেন তারা।

কিন্তু ঘটনা তেমন নয়, এই মানুষগুলো আসলে যোগব্যায়াম করছেন। তবে এই ব্যায়াম শারীরিক কসরতের নয়। এ হচ্ছে হাসির যোগব্যায়াম।

ফিলিপিন্সের ম্যানিলাতে ডায়াবেটিক রোগীদের এমন ভিন্ন উপায়ে যোগব্যায়াম করাচ্ছেন পিনয় লাফটার ইয়োগা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

প্রতিষ্ঠাতা পাওলো ত্রিনিদাদের এমন ব্যতিক্রমী যোগব্যায়ামে আকৃষ্ট হয়ে অনেকেই এখন ছুটছেন পিনয়তে।

এই লাফটার ইয়োগা বা হাসির যোগব্যায়ামের কথা প্রথম মাথায় আসে ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ মাদান কাতারিয়ার। নিজের প্রতিষ্ঠানে ১৯৯৫ সাল থেকে তিনি ব্যায়াম চর্চা করে আসছেন।

No comments:

Post a Comment

Post Top Ad