গাছ থেকে নামলেই নির্ঘাত মৃত্যু। নিচে অপেক্ষা করছে সুমাত্রা দ্বীপের এক দল হিংস্র বাঘ। আর তাই পাঁচদিন গাছে কাটিয়েছেন ৫জন শিকারী। তবে সৌভাগ্যক্রমে সোমবার উদ্ধার হয়েছেন তারা।
ঘটনাটি ঘটেছে ইন্দোইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত মাউন্ট লিউসার ন্যাশনাল পার্কে।
সোমবার পুলিশসহ অর্ধশতাধিক উদ্ধারকারী আটকে পড়া ওই ব্যক্তিদের দীর্ঘসময় চেষ্টা চালিয়ে উদ্ধার করেন। অনেকক্ষণ চেষ্টার পর বাঘগুলোকে সরাতে সক্ষম হন তারা।
গত বৃহস্পতিবার ভুলক্রমে ছয়জন শিকারি একটি ব্যাঘ্র শাবককে হত্যা করে। হরিণ শিকারের জন্য তাদের তৈরি করা ফাঁদে পড়ে মারা যায় একটি ব্যাঘ্র শাবক। পরে এক দল বাঘ তাদের আক্রমণ করে এবং ২৮ বছর বয়সী এক যুবককে হত্যা করে। বাকি পাঁচজন কোনোরকমে বেঁচে গাছে আশ্রয় নেয়।
পুলিশ জানিয়েছে, খাবার এবং পানির অভাবে তাদের প্রত্যেকেরই অবস্থাই খুব খারাপ। তাদের নিকটস্থ গ্রামে পাঠানো হয়েছে।
এর আগে কয়েকজন গ্রামবাসী তাদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তারা সেখানে পৌঁছে অনেকগুলো হিংস্র বাঘকে গাছের চারপাশে ঘুরতে দেখে পালিয়ে আসে।
সুমাত্রা দ্বীপের বাঘ প্রায় বিপন্ন প্রজাতিগুলোর একটি। ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কে এখন এই প্রজাতির মাত্র ৩৫০টি বাঘ রয়েছে।

No comments:
Post a Comment