বার্থ ডে বয়কে শুভেচ্ছা চাওয়ালার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

বার্থ ডে বয়কে শুভেচ্ছা চাওয়ালার!





মঙ্গলবার ৪৮ বছরে পড়লেন রাহুল গান্ধি। জন্মদিনে কংগ্রেসের যুবরাজ”-কে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের কর্মী, সমর্থকরা দিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবেন।

এদিন সকাল ৮টা নাগাদ নরেন্দ্র মোদি টুইট করে রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তাঁর টুইটে লেখেন, “কংগ্রেস সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।উল্লেখ্য, AICC-র সভাপতি হওয়ার পর এটাই রাহুল গান্ধির প্রথম জন্মদিন।
আজ সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের সামনে দলের কর্মী, সমর্থকরা জড়ো হন। সেখানে ড্রাম বাজিয়ে, নাচ-গান করে তাঁদের রাহুল গান্ধির জন্মদিন পালন করতে দেখা যায়। দলের সদর দপ্তরের সামনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুল গান্ধির একাধিক পোস্টারও সাঁটা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ দলের তরফে বিশেষ বার্থ ডে পার্টির আয়োজন করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad