পুরনো প্রেম নিয়ে বিপাকে মাধুরী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

পুরনো প্রেম নিয়ে বিপাকে মাধুরী






বলিউডপাড়ায় সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের প্রেমের গুঞ্জন অনেকদিনের। ‘খলনায়ক’সিনেমায় অভিনয় করতে গিয়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরের বেশ কাছাকাছি চলে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়।

এবার সেই প্রেম নিয়েই বিপাকে পড়েছেন মাধুরী। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের জীবনের নানা জানা-অজানা কাহিনি নিয়ে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন রাজকুমার হিরানি। পরিচালনাও করছেন তিনি। বাস্তবের এ কাহিনিতে রয়েছে অনেক বিতর্কিত বিষয়ও।
শোনা গেছে, ছবির এক জায়গায় জেল থেকে মাধুরী দীক্ষিতকে ফোন করেন সঞ্জয় দত্ত। ফোনটি ধরেছিলেন মাধুরীর মা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তার মেয়ে সঞ্জয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। তিনি যেন আর যোগাযোগ করার চেষ্টা না করেন।

এই দৃশ্যের কথা শুনেই নাকি ব্যস্ত হয়ে ওঠেন মাধুরী। পরিচালককে ফোন করে ওই দৃশ্য বাদ দেয়ার অনুরোধ জানান। সে অনুরোধ রেখেই ছবি থেকে মাধুরীর দৃশ্যটি বাদ দেয়া হয়েছে।
তবে এমন অনেক দৃশ্যের ঝলক ‘সঞ্জু’ছবির ট্রেলারে রয়েছে, যা ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন অনেকে। তবে ট্রেলারে বাজিমাত করেছেন রণবীর কাপুর, সোনম কাপুর, ভিকি কৌশল।

১৯৯৭ সালে ‘মহাত্মা’নামের একটি সিনেমায় সর্বশেষ সঞ্জয়-মাধুরীকে একসঙ্গে দেখা যায়। এরপর তারা আর একসঙ্গে সিনেমায় অভিনয় করেননি। মুম্বাই বোমা হামলার ঘটনায় সঞ্জয়ের নাম সামনে আসার পরই সঞ্জয় থেকে দূরে সরে যান মাধুরী।



দুই দশক পর আবারও একসঙ্গে ছবিতে অভিনয় করছেন সঞ্জয়-মাধুরী। করণ জোহরের ‘কলঙ্ক’ছবিতে দেখা যাবে দুজনকে। প্রথমে ছবিটিতে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু তার আকস্মিক প্রয়াণের পর করণের প্রস্তাব ফেলতে পারেননি মাধুরী।



তথ্যসূত্র: আরটিভি অনলাইন

No comments:

Post a Comment

Post Top Ad