নিজের মেয়েকে কেন বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

নিজের মেয়েকে কেন বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট?






ছবিতে বিভিন্ন সময়ে নানা কারণে বিতর্কের ঝড় তুলেছে বলিউডের চলচ্চিত্র পরিচালক-প্রযোজক মহেশ ভাট। তিনি শুধু ছবি নয়, ব্যক্তিগত জীবনেও ব্যতিক্রমী।

তবে মহেশকে নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে যখন একটি নামজাদা ম্যাগাজিনের কাভার শুটের জন্য মেয়ে পূজা ভাটের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান। নিবিড়ভাবে চুম্বনরত বাবা-মেয়ের এই ছবি পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত হতেই দেশজুড়ে আলোড়ন শুরু হয়। বহু গণসংগঠন বাবা-মেয়ের এ আচরণকে ‘অশ্লীলতা’ বলে দাবি করে বিক্ষোভ শুরু করে।

পূজা-মহেশ বিতর্ক এখানেই থামেনি। এ ছবি প্রকাশ হওয়ার কিছু দিন পর একটি নামি পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে মহেশ বলেন, ‘আমি পূজাকে বিয়ে করতে চাই। ও যদি আমার মেয়ে না হতো, তা হলে আমি সত্যিই ওকে বিয়ে করতাম।’ এ মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।

এ ছাড়া জীবনে বহু নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মহেশ। শোনা যায়, কলেজজীবনে লোরিয়েন ব্রাইট নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহেশের। পরবর্তীকালে মহেশ ভাট ওই নারীর নাম পরিবর্তন করে রাখেন কিরণ। এই কিরণই মহেশের সন্তানই পূজা ভাট এবং রাহুল ভাটের মা।

কিরণের সঙ্গে বিবাহিত জীবনযাপনের সময়েই অভিনেত্রী পারভিন বাবির সঙ্গে প্রেমসম্পর্ক শুরু হয় মহেশের। এ কারণেই কিরণের কাছ থেকে দূরে সরে আসেন মহেশ। কিন্তু পারভিনের সঙ্গে মহেশের সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। পারভিন আর মহেশের মধ্যেও কালক্রমে তৈরি হয় দূরত্ব।

এর পর সোনি রাজদানের সঙ্গে জড়িয়ে পড়েন মহেশ। জন্মগতভাবে হিন্দু হলেও সোনিকে বিয়ে করবেন বলে ইসলামধর্মে দীক্ষিত হন তিনি। আলিয়া ভাট ও শাহিন ভাট সোনি রাজদানেরই কন্যা।

No comments:

Post a Comment

Post Top Ad