মালদা ডাম্পার,গাড়ি সংঘর্ষ,মৃত ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

মালদা ডাম্পার,গাড়ি সংঘর্ষ,মৃত ৫



গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। আজ ভোর ৩টে নাগাদ বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর টোল প্লাজ়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, আজ ভোরে টোল প্লাজ়ার পাশে গাড়িটির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটি প্রচণ্ড গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ডাম্পারে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় গাড়ির মধ্যে থাকা ৫ জনকে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সবাইকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদের মধ্যে চারজন একই পরিবারের। তাঁদের বাড়ি মালদা শহরের বিবিগ্রাম এলাকায়। বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা কলকাতা যাচ্ছিলেন। অন্যজন ওই গাড়ির চালক। ঘটনাস্থান থেকে গাড়ি দুটিকে আটক করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। তবে ডাম্পারের চালক পলাতক।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন মুরলী প্রসাদ(৬৬), তাঁর স্ত্রী কৌশল্যা প্রসাদ (৫৫), মেজ ছেলে মুন্না প্রসাদ(৩৯), ছোটো ছেলে পাপ্পু প্রসাদ(২৯) ও গাড়িচালক সঞ্জয় মণ্ডল(৩০)। মুরলীবাবু ও তাঁর পরিবারের সবাই মুদির পাইকারি ব্যবসায়ী। মালদা শহরের বড় ব্যবসায়ী হিসাবে পরিচিতি তাঁরা। তাঁদের পারিবারিক সূত্রে জানা গেছে, পাপ্পুর শ্যালকের বিয়েতে যোগ দিতে তাঁরা সবাই রামপুরহাট গিয়েছিলেন। গতকাল মাঝরাতে বাড়ির উদ্দেশে তাঁরা রওনা দেন। ১৮ মাইলের টোল প্লাজ়ার কাছে ভুল লেনে উলটোদিক থেকে আসছিল ডাম্পারটি। সেই সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ির চালক সঞ্জয় ডাম্পারটিকে মুখোমুখি ধাক্কা মারে। সঞ্জয়ের পৈতৃক বাড়ি কালিয়াচকে। কর্মসূত্রে তিনি মালদা শহরের রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad