তিন দিনের সফরে দীঘা যাবেন মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 June 2018

তিন দিনের সফরে দীঘা যাবেন মুখ্যমন্ত্রী


চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলায় তিন দিনের  সফরে দীঘাতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ থেকে ২৮ শে জুন। ২৬ তারিখ সড়ক পথে দীঘাতে পৌঁছালেন। ২৭ তারিখ প্রশাসনিক বৈঠক ২৮ তারিখ প্রশাসনিক ডিস্ট্রিবিউশন সভা ওই দিন সন্ধ্যায় কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।
 শুক্রবার আচমকাই বাতিল হয়েছে চিন সফর। তার পরেই সিদ্ধান্ত ৩ দিনের পূর্ব মেদিনীপুর সফরে আসার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।



আগামী ২৬, ২৭ ও ২৮ জুন জেলা সফরে আসবেন তিনি। শনিবার এমনটাই জানালের রামনগরের বিধায়ক অখিল গিরি।



তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সড়ক পথে ২৬ তারিখ রাতে এসে পৌঁছবেন দিঘায়। পরের দিন ২৭ তারিখে শুরু হবে প্রশাসনিক বৈঠক। আর ২৮ তারিখে প্রশাসনিক ডিস্ট্রিবিউশান সভা হচ্ছে।



মুখ্যমন্ত্রীর সফর সূচী ঘোষণার পরেই শনিবার বিকেলে সুরক্ষা ব্যাবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন জেলার প্রশাসনিক কর্তারা।



পুলিশ সুপার, জেলা শাসক সহ দিঘা, দিঘা কোস্টাল থানা, জুনপুট কোস্টাল থানা ও আশেপাশের সমস্ত থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারীকরা এই বৈঠকে উপস্থিত থাকছেন বলে সূত্রের খবর।



প্রসঙ্গতঃ রাজ্যের ক্ষমতায় আসার পরেই দিঘা পর্যটন কেন্দ্রের প্রতি বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে আমূল বদলেছে দিঘার চেহারা। পাল্লা দিয়ে বেড়েছে পর্যটকের পরিমানও।



এখনও বহু উন্নয়নের কাজ চলছে দিঘা ও সংলগ্ন এলাকা জুড়ে। সেই সমস্ত কাজের অগ্রগতি ও কোথায় কোথায় খামতি আছে তাও খতিয়ে দেখবেন তিনি।



গতবারের দিঘার প্রশাসনিক সভায় মেরিন ড্রাইভ চালু না হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এএবার সেই বিষয়েও তিনি খোঁজখবর নিতে পারেন।



সর্বোপরি আর মাত্র কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। তার আগে জেলার উন্নয়নের কাজকর্ম, দলের সাংগঠনিক বিষয় সবটাি তাঁর পর্যালোচনায় উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

No comments:

Post a Comment

Post Top Ad