পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি জিতেছে, এবং হেরেছেও কিন্ত বাইরের রাজ্যগুলিতে কটা বোমা পড়েছে, গালিগালাজ, সন্ত্রাস চলেছে? না সেখানে বিজেপি কোনও সন্ত্রাস করেনি। কিন্ত পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট কেন যেকোনও ভোটে শাসকদল সন্ত্রাস, বোমাবাজি, গুলিগালাজ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে, কারণ তারা জানে ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হলে তৃণমূল জিততে পারবে না। তাই সন্ত্রাস করে ভোটে জিতবে শাসকদল। এমনটাই বললেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মী খুনের প্রতিবাদ ধর্নায় বসে। রবিবার বিজেপি কর্মী, ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও জগন্নাথ টুডু খুনের প্রতিবাদে ধর্নায় বসেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা মাটি মানুষের নেত্রী, সেই শ্লোগানের মানে তিনি রাখেননি।
পাশাপাশি দলের কিছু নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়ে দিলেন আর তিনি সেই আশায় ছুটলেন দিল্লী।জয় বলেন,যে প্রতিবাদী ধর্না করা হচ্ছে তা পুরুলিয়ায় দুই তরতাজা প্রাণকে খুন করার জন্য। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের। জয় বলেন, কে করেছে এই খুন তা জানা না গেলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই খুনগুলি হয়েছে তা জানা গেছে।ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। তবে এইভাবে আর চলতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ সব বোঝে, সব জানে। জয় বলেন, যে খুন করে তার থেকে বড় পাপী যে খুন করায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীশূন্য করে দেব, আর তারপরই এই খুন। জয় বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নিশ্চিত এই খুনের পিছনে তাঁরই ষড়যন্ত্র। যিনি কিনা রাজনীতি জানেন না, তিনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।

No comments:
Post a Comment