চাঁদনী, মন্দারমণি : মন্দারমণি সমুদ্র সৈকতে জলে ডুবে মৃত্যু হল ২ পর্যটকের। যাদের মধ্যে একজন মহিলাও রয়েছে।মৃতেরা হল আলোলিকা চক্রবর্তী (৩০), অর্ক চক্রবর্তী (৩২)। এদের বাড়ি মালদার ইংলিশবাজারের রিজেন্ট পার্কে।
একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথিতে পাঠানো হয়েছে। তাঁর নাম উদ্যালোক ভট্টাচার্য(২৭)। এই যুবক কলকাতার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।ওই যুবক পেশায় কলকাতার মিডিয়া হাউসের সাংবাদিক বলে খবর।
রবিবার বেলা ১১টা নাগাদ এই ৩ জন মন্দারমণির সমুদ্র সৈকতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে।পুলিশ জানিয়েছে, এরা ৪ জনের দল রবিবারই মন্দারমণিতে বেড়াতে আসে। এদের মধ্যে ১ জন জলে নামেনি। তাঁর চোখের সামনেই ৩ জন জলে ডুবে যায়। তবে উদ্ধার হওয়া যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে বড়রাংকুয়া হাসপাতালে পাঠিয়েছে। পরে দেহগুলি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে।

No comments:
Post a Comment