ফেসবুকে কত সময় থাকেন? তৈরি হচ্ছে রিপোর্ট জানুন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

ফেসবুকে কত সময় থাকেন? তৈরি হচ্ছে রিপোর্ট জানুন!





শীঘ্রই ফেসবুক একটা নতুন ফিচার লঞ্চ করেতে চলেছে, প্রাথমিকভাবে যার নাম জানা গেছে ‘ইয়োর টাইম অন ফেসবুক’। যেখানে আপনি ফেসবুকে সপ্তাহে প্রতিদিন কতটা সময় কাটাচ্ছেন তার হিসাব দেওয়া হবে, তার পাশাপাশি দেখানো হবে ওই ওয়েবসাইটে প্রতিদিন মানুষ গড়ে কতটা সময় কাটান। টেকক্রাঞ্চের রিপোর্টে জানানো হয়েছে, এই ফিচারে ব্যবহারকারীদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সীমা নির্ধারণের সুযোগ দেওয়া হবে, যার ফলে তারা ফেসবুকের নোটিফিকেশন ম্যানেজ করার লিঙ্কও পাবে।
ফেসবুকের এক মুখপাত্র জানান “আমরা সব সময় মানুষকে সাহায্য করার বিভিন্ন পন্থা খুঁজে চলেছি। আমরা চেষ্টা করছি ফেসবুকে কাটানো সময়টা যেন সবার ভাল হয়”। এর আগে অ্যাপেল এবং গুগল, মানুষ কতক্ষণ তাঁদের কম্পিউটার এবং স্মার্টফোনে কাটাচ্ছে তার হিসাব রাখার জন্য ফিচার আবিষ্কার করেছিল।
“আত্ম-নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হতে পারে যেহেতু আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়েরই এই ধরণের ফিচার আগেই লঞ্চ হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, আপনি কোন অ্যাপে কতটা সময় কাটাচ্ছেন তার হিসাব রাখা হবে এবং কোন অ্যাপ সবচেয়ে বেশী আপনার মনোযোগ আকর্ষণ করছে তার হিসাব রাখা হবে এবং নির্ধারিত সময় পেরিয়ে গেলে আপনাকে সেই অ্যাপ ব্যবহার করতে বাধা দেওয়া হবে”।
রিপোর্ট অনুযায়ী, ফেসবুক এই ফিচার তৈরি করছে বলে জানা গেছে। কিন্তু ব্যবহারকারীদের কবে থেকে এই পরিষেবা দেওয়া হবে তা এখনও জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad