ঝাড়খন্ড মাওবাদীঃ ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত ৬ জওয়ান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

ঝাড়খন্ড মাওবাদীঃ ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত ৬ জওয়ান


ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল ঝাড়খণ্ড জাগুয়ার ফোর্সের ছয় জওয়ানের। মঙ্গলবার সন্ধেয় ঝাড়খণ্ডের গারওয়া জেলায় ঘটনাটি ঘটে।
ঝাড়খণ্ড পুলিশের DIG বিপুল শুক্লা বলেন, গারওয়া জেলার চিনজো এলাকায় কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে। সেই খবর পেয়ে আজ সন্ধেয় সেখানে যান জাগুয়ার ফোর্সের জওয়ানরা। সেই সময় মাওবাদীরা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়, গুলিও চালায়। মৃত্যু হয় ছয় জওয়ানের। আহত হন বেশ কয়েকজন।

ঘটনার পর মাওবাদীদের বিরুদ্ধে ওই এলাকায় নতুন করে অভিযান শুরু করেছেন জওয়ানরা। এর আগে চলতি বছরে একাধিক জায়গায় হামলা চালিয়েছে মাওবাদীরা। মার্চ মাসে ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হানায় মৃত্যু হয় নয় CRPF জওয়ানের। IED বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় CRPF-এর মাইন প্রোটেক্টেড গাড়ি।

এরপর মে মাসে ছড়িগড়েরই গরিয়াবাধে মাওবাদী হামলায় শহিদ হন দুই জওয়ান। 

No comments:

Post a Comment

Post Top Ad