ম্যারাডোনার অশালীন আচরণ মেনে নিতে পারেনি ফিফা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

ম্যারাডোনার অশালীন আচরণ মেনে নিতে পারেনি ফিফা


নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচেই ঘটেছিল এমন ঘটনা। উত্তেজনার বশে ৮৬ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলের পর অশালীন অঙ্গভঙ্গি করে বসেছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ডিয়েগো ম্যারাডোনা। গ্যালারিতে বসে দর্শককে ঘিরেই ছিল তার এমন আচরণ। আর্জেন্টাইন কিংবদন্তির এমন আচরণে হতাশ হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা তার এমন আচরণ মেনে নিতে পারেনি বলেই স্টেডিয়ামে সাবেক ও বর্তমান সব খেলোয়াড়কে অপর ভক্তদের প্রতি প্রতিশ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। ৫৭ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি খুবই উগ্র মেজাজে ছিলেন সেদিন। এক পর্যায়ে ঘুমিয়েও পড়েছিলেন। রক্তচাপ নিচুতে চলে যাওয়ায় প্যারামেডিকসের কাছেও যেতে হয়েছিল তাকে।
সেই ম্যাচে ম্যারাডোনার এমন আচরণ নিয়ে কথা বলেছেন ফিফা বিশ্বকাপের প্রধান নির্বাহী কলিন স্মিথ। তার কথা, ‘যার মাধ্যমে ফুটবলে ইতিহাস রচিত হয়েছে তার অবশ্যই ভূমিকা আছে। ডিয়েগো ম্যারাডোনা অবশ্যই কিংবদন্তিদের একজন, যিনি এই খেলারই অংশ। তাই সকল সাবেক ও বর্তমান খেলোয়াড়, স্টাফ, ভক্তদের শ্রদ্ধার সঙ্গে আচরণ করা উচিত।’

No comments:

Post a Comment

Post Top Ad