রাশিয়া বিশ্বকাপে মোটেও ভাল অবস্থানে নেই লিওনেল মেসির আর্জেন্টিনা। সময়টা কঠিন যাচ্ছে তাদের জন্য। দ্বিতীয় রাউন্ডে যেতে নাইজেরিয়া বাধা টপকাতেই হবে। দল ভালো নেই তাই ঘটা করে জন্মদিন পালনের সুযোগ নেই অধিনায়কের। তবে পরিস্থিতি যাই হোক, মেসিকে অফুরন্ত ভালোবাসা দেয়ার জন্য সর্বদাই প্রস্তুত স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জীবনসঙ্গী মেসির জন্মদিনের শুভেচ্ছা বার্তায় রোকুজ্জো লিখেছেন, ‘জন্মদিনে আমার ভালোবাসা। আমরা অনেক ভালোবাসি তোমাকে। ধন্যবাদ তোমাকে, আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী করার জন্য এবং এতো সুখী একটা পরিবার দেয়ার জন্য। আশা করি আজ তুমি খুবই খুশি, আমার ভালোবাসা সবসময় তোমার জন্যই থাকবে।’
দীর্ঘদিন রোকুজ্জোকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করছিলেন মেসি। সর্বশেষ গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

No comments:
Post a Comment