মুকুল খুশিঃ কেন্দ্রের কাজে খুশি মনোজ মিত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

মুকুল খুশিঃ কেন্দ্রের কাজে খুশি মনোজ মিত্র




জনসংযোগ অভিযানে গণমুক্তি পরিষদকে জাগিয়ে তোলার আহ্বান জানালেন বিজেপি নেতা মুকুল রায়। আর সেই কারণে সোমবার প্রথমে তিনি যান বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের বাড়ি। সেখান থেকে যান প্রাক্তন IPS বাণীপদ সাহার বাড়ি।
দুপুর সোয়া ১২টা নাগাদ মনোজ মিত্রের সল্টলেকের বাড়িতে যান মুকুল রায়। মনোজ মিত্রের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। আলাপচারিতায় বেশিরভাগ অরাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। মনোজবাবুর নাট্যকর্মকে জিইয়ে রাখতে তাঁর পারফরম্যান্সের ভিডিও করার প্রস্তাব দেন মুকুল রায়। এরইমাঝে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম তাঁর কেমন লাগছে, মনোজ মিত্রের কাছে জানতে চান বিজেপি নেতা। উত্তরে মনোজ মিত্র বলেন, ঠিকই আছে।


মিনিট ২০ সেখানে ছিলেন মুকুল রায়। মনোজবাবুর বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন, “মনোজদা একজন বড় ব্যক্তিত্ব। নাট্যজগতের একটা নাম। মনোজদার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। জনসম্পর্ক অভিযানের একটা অংশ হিসেবে মনোজদার সঙ্গে দেখা করলাম। মনোজদাকে অনুরোধ করলাম, আপনি আপনার নাটকগুলোর ভিডিও করান। যাতে মানুষ দেখতে পায়। মনোজ মিত্রের নাম শুনলেই চোখ বুজে বাঞ্ছারামের বাগান মনে হয়। তাই জনসম্পর্ক অভিযান করলাম। দেখা করলাম, কথা বললাম। উনিও আমায় দেখে খুশি হলেন। আমিও ওনাকে দেখে খুশি হলাম।” মোদি সরকারের কাজকর্মে মনোজবাবু কতটা খুশি এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, সেভাবে উত্তর না দিলেও তিনি যে অখুশি নন এমনই জানিয়েছেন।

এরপর ১২টা ৪৫ মিনিট নাগাদ প্রাক্তন CBI ডিরেক্টর বাণীপদ সাহার সল্টলেকের বাড়িতে যান মুকুল রায়। বাণীপদবাবু বিগত দিনে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে গণমুক্তি পরিষদের সাহায্যকারী হিসেবে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। বাংলায় রাজনৈতিক পরিবর্তন আনতে গণমুক্ত পরিষদের ভূমিকা রয়েছে। ফের সেই পরিষদকে জাগ্রত করে পুনরায় বাংলায় রাজনৈতিক পরিবর্তন আনার বিপ্লবে সামিল হওয়ার জন্য মুকুলবাবু তাঁকে আহ্বান জানান। রাজনীতিতে সরাসরিভাবে যুক্ত না হলেও আগামীদিনে বুদ্ধিজীবীদের নিয়ে মানুষের স্বার্থে আবারও গণমুক্তি পরিষদ গঠন করা যেতে পারে বলে জানান বাণীপদবাবু। তিনি আরও বলেন, এই পরিষদ গঠনের প্রধান লক্ষ্য হবে বর্তমানে বিপন্ন গণতন্ত্রের পুনরুদ্ধার।

No comments:

Post a Comment

Post Top Ad