বড় মেয়ের সামনেই মায়ের ওপর হামলার অভিযোগ প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। তাঁকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। যুবককে বাধা দিতে গেলে মেয়েকে খুনের হুমকিও দিয়েছে ওই যুবক। এমনটাও অভিযোগ। জানা যায়, স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই প্রতিবেশি ওই যুবক হামলা চালিয়েছে বলে নির্যাতিতার অভিযোগ। সোমবার রাতে সোনারপুর থানার মালঞ্চ এলাকার ঘটনা। এদিন সকালে স্বামী মালদা থেকে কাজ সেরে বাড়ি ফিরে আসতেই স্ত্রী ও মেয়ে তাঁকে সব কিছু খুলে বলেন। তারপরই দুপুরে সোনারপুর থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান স্বামী। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম হাসান মোল্লা।
জানা গেছে, সোমবার রাতে পাড়াতে একটি অনুষ্ঠান দেখে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন নির্যাতিতা। মেয়েরা ঘুমিয়ে পড়তে তিনি বাথরুমে যান। সেখান থেকে ঘরে ফিরে দেখেন ঘরের মধ্যে ঢুকে পড়েছে প্রতিবেশি যুবক হাসান। তিনি ঘরে ঢুকতেই হাসান তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। নির্যাতিতার বড় মেয়ে জেগে ছিল। তার চোখের সামনেই ঘটনা ঘটেছে। মায়ের ওপর প্রতিবেশি যুবককে হামলা চালাতে দেখে মেয়ে বাধা দিতে এগিয়ে যায়। অভিযোগ, তখনই হাসান তাকে খুন করে দেওয়ার ভয় দেখিয়েছে। পুলিস জানায় অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনার পর থেকে এলাকায় আর তাকে দেখা যাচ্ছে না।

No comments:
Post a Comment