ত্রিলোচন মাহাতোর ছবি দেখিয়ে বলেন একে বিজেপি করার জন্য খুন হতে হয়েছে। এখন বিজেপির পাখির চোখ পুরুলিয়া। সিঙ্গুর নন্দীগ্রাম দিয়ে যেমন রাজ্যে পরিবর্তন এসেছিল সেরকম এই জঙ্গলমহলের পুরুলিয়ার বলরামপুর ,রঘুনাথপুর থেকে এই সরকারের পরিবর্তন হবে। পুরুলিয়ার নতুন এস পি আকাশ মেঘারিয়াকেউ এক হাত নেন মুকুল রায়।
বিজেপি মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশনে রঘুনাথপুর মহকুমায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি সভারও আয়োজন করা হয়। বৃহস্পতিবার মুকুল রায় বক্তব্যঃ রাখতে গিয়ে বলেন। পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পাশাপাশি রঘুনাথপুর মহকুমাতেও গণনার দিন আমাদের কর্মীদের গণনা কেন্দ্রের রুমে বন্দি করে রেখে তৃনমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে। ও সিদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মুকুল বাবু। তিনি বলেন সিবিআই ডিরেক্টর কলকাতা এসেছিলেন সারদা নারদা নিয়ে কেউ রেহাই পাবে না। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার পুরুলিয়া,মানবাজার,ঝালদা এবং রঘুনাথপুর এই চারটি মহকুমার মহকুমা শাসকের দপ্তর অভিযানের ডাক দেয় বিজেপি। রঘুনাথপুর মহকুমায় উপস্থিত ছিলেন মুকুল রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
মুকুল রায়ের সভায় কংগ্রেস থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে রঘুনাথপুর এলাকার কয়েকশো শিক্ষিত বেকার যুবকও এদিন মুকুল রায়ের হাত ধরে বি জে পি তে নাম লেখান।
বেশ কয়েকটি পুস্তিকা দেখিয়ে মুকুল রায় বলেন। কে কি করেছে এখানে সব লিপিবদ্ধ আছে নেতা মন্ত্রী পুলিশ অফিসার কেউ রেহাই পাবেন না।
সূত্র: ব্রেকিং কলকাতা

No comments:
Post a Comment