দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ঢাকায়। আজ সকাল সোয়া ১০টার দিকে তিনি ঢাকার মাটিতে পা রাখেন। দিন শেষে রাতে ঢাকা ছাড়াবেন তিনি। এই দুই দিনের অতিথির জন্য আয়োজন করা হয়েছে হরেক রকমের খাবার। খোঁজ নিয়ে জানা গেছে মোদিকে আপ্পায়নের তালিকায় যোগ হয়েছে ১০০ পদের আইটেম।
হরেক রকমের মাছ থেকে শুরু করে, কাচ্চি বিরিয়ানি, মাংসের নানা কিসিমের পদ থেকে শুরু করে রয়েছে এলাহি সব আয়োজন।
তালিকার মূল অন্ন-পদে থাকছে ‘ভাঘারেলি খিচুড়ি’। উপকরণ মসুর ডাল ও নানা ধরনের সবজি। সঙ্গে থাকবে নানা ধরনের এবং স্বাদের ডালনা, সর্ষে দিয়ে সজনে ডাঁটা, আমের চাটনি, সেও নানা স্বাদের।
থাকবে মোদির নিজস্ব পছন্দ ‘ভিন্ডি কড়ি’, ভিন্ডি অর্থাৎ ঢ্যাঁড়শ আর দুধ দিয়ে তৈরি। মোদির পছন্দের গুজরাটি খাবার ‘সাদা খাট্টা ধোকলা’ও থাকবে। এসবের সঙ্গে থাকবে তাজা ফল, আর অবশ্যই বাংলাদেশের বিখ্যাত পিঠেপুলি, পায়েস, ক্ষীর, সন্দেশ।
নেপালে সার্ক শীর্ষ সম্মেলন চলার সময়ই ভারতের প্রধানমন্ত্রীর অন্য ধরনের খাদ্যাভ্যাস সংবাদমাধ্যমের নজরে আসে। সাংবাদিকরা রীতিমত খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, কী কী খেতে পছন্দ করেন তিনি। তখনই মোদি জানিয়েছিলেন, তিনি খিচুড়ি খেতে ভালবাসেন। এছাড়া যে কোনও সবজি। খাওয়া নিয়ে কোনও বিলাসিতা নেই তাঁর। তিনি চান না যে তাঁর খাওয়া দাওয়া নিয়ে লোকে অসুবিধেয় পড়ুক।
তিনি সুস্থ, সবল থাকতে চান। যদিও মোদিকে আপ্যায়ন করতে গিয়ে অসুবিধে যে হয় না, তা নয়।
গত সেপ্টেম্বরে মোদি যখন জাতিংসঘের অধিবেশনে যোগ দিতে যান, তখন নবরাত্রি পালিত হচ্ছিল ভারতে। দিনক্ষণ মেনে নবরাত্রির উপোস করছিলেন মোদি।

No comments:
Post a Comment