রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। সেই ম্যাচে দলকে জয় উপহার দিতে না পারায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল নেইমারকে নিয়ে।
তবে কোস্টারিকার বিপক্ষে গোল করেছেন নেইমার। দলও জিতেছে। এতকিছুর পরও নেইমারকে নিয়ে সমালোচনার রেশ থামেনি। সোশ্যাল মিডিয়াতেও নেইমার ও ব্রাজিলের কোচ তিতেকে নিয়ে উপহাস করা হচ্ছে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ম্যাচের পর নেইমারের কান্না এবং পেনাল্টির জন্য আবেদন। এই দুটি বিষয় নিয়ে সমালোচনার ঝড় বইছে ব্রাজিল সংবাদমাধ্যমে।ব্রাজিলের ‘গ্লোবো’ ওয়েবসাইট তো সরাসরিই সমালোচনা করেছে নেইমারের। লিখেছে, ‘নেইমারের এই অভিনয়ের জন্য ব্রাজিলকে মূল্য দিতে হতে পারে।’
যদিও ম্যাচের পর টুইট করে আত্মপক্ষ সমর্থন করেছেন নেইমার। সমালোচনার জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘কেন আমি কেঁদেছিলাম, সেটা সবাই জানে না। কথা বলা সহজ, এখন কাজ করে দেখানোর সময়। আমার জীবনে কোনও কিছু সহজভাবে ঘটেনি। এখনও নয়।’
ম্যাচের ৭৭ মিনিটে বক্সের মধ্যে নিজে থেকেই পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন নেইমার। মাঠে তার এই অভিনয় ভালো চোখে দেখেছেন না অনেকেই।


No comments:
Post a Comment