নিক-প্রিয়াঙ্কা হাত ধরে পার্টিতে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

নিক-প্রিয়াঙ্কা হাত ধরে পার্টিতে!


বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের ঘনিষ্ঠতাকে ঘিরে কানাঘুষা চলছে বেশ কয়েকদিন যাবত। তাদের আবার একসঙ্গে দেখা গেছে নিক জোনাসের কাজিনের বিয়েতে।

সম্প্রতি বিভিন্ন স্থানে একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন এই দুজন। যার কারণেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে দাবানলের মতো। তবে এই নিয়ে দুজনের মাথা ব্যথা নেই, বরং তারা দুজনই নিজেদের মতো ব্যস্ততায় দিন পার করছেন।

রেস্তোরায়, কর্নসাটে, বিমানবন্দরে বিভিন্ন পোজে প্রিয়াঙ্কা ও নিকের মধ্যে যে সখ্যতা বেড়েছে তার প্রমাণ পাওয়া যায় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে। সেই সময়গুলোতে তাদের মধ্যে কোনও লুকোছাপার রেশ ছিল না। পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করার সময়ও উভয়কে বেশ সাবলীল দেখা গেছে। এছাড়া তারা একে অন্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করেন প্রতি মুহূর্তে। কমেন্টই জানিয়ে দিচ্ছে সেই তথ্য।

সর্বশেষ নিকের কাজিনের বিয়েতে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। কথিত প্রেমিকের বাহুডোরে ছিল ভারতীয় এই অভিনেত্রীর হাত। নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত ৯ জুন হয়েছে অনুষ্ঠানটি। সেখানে তোলা তাদের ছবি ইন্টারনেটে এখন ভাইরাল!

২০১৭ সালে মেট গালায় নিক জোনাসের সঙ্গে পরিচয় প্রিয়াঙ্কার। একবছর আগেই দু’‌জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলেও, কেউই তখন মুখ না খোলায় সেই সময় তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি দু’‌জনের সম্পর্ক নিয়ে হলিউড, বলিউড সব জায়গাতে শুরু হয়েছে আলোচনা।তবে কি সত্যিই তাঁর চেয়ে ১০ বছরের ছোট নিকের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা।

২০১৫ সালে ‘কোয়ান্টিকো’র মাধ্যমেই আমেরিকান ছোট পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কার। বর্তমানে তার হাতে রয়েছে সালমান খানের বিপরীতে অভিনিত হিন্দি ছবি ‘ভারত’।

No comments:

Post a Comment

Post Top Ad