মোদীজির নীতি আয়োগে ঐতিহাসিক পরিবর্তন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

মোদীজির নীতি আয়োগে ঐতিহাসিক পরিবর্তন!


রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে নীতি আয়োগ বৈঠক। রবিবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে এই বৈঠক চলছে। রয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেওয়ার জন্য কাল দিল্লি এসে পৌঁছেছেন। তিনি ছাড়াও আজ বৈঠকে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।


বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজনাথ সিং, মানেকা গান্ধি, নীতিন গড়কড়ি প্রমুখ।


বৈঠকে মোদি বললেন, দেশের যে জটিল সমস্যাগুলি রয়েছে তার সমাধানে একসঙ্গে “টিম ইন্ডিয়া” হিসেবে কাজ করে চলেছে নীতি আয়োগ, নীতি আয়োগ এমন একটা প্ল্যাটফর্ম যা ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে, বন্যার সময় রাজ্যগুলিকে সবরকম ভাবে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার, সম্প্রতি দেশের যে এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মোকাবিলা করতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে সাহায্য করবে কেন্দ্র।

No comments:

Post a Comment

Post Top Ad