সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালাল পাকিস্তানি সেনা। জম্মু ও কাশ্মীরে শহিদ হলেন BSF-এর চারজন। আহত হয়েছেন আরও তিনজন জওয়ান। বুধবার ভোরে সাম্বার চাম্বলিয়াল সেক্টরে এই হামলা হয়।
শহিদদের মধ্যে দু'জন জওয়ান, বাকি দু’জন BSF-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ও সাব ইন্সপেক্টর।
সংঘর্ষবিরতি লঙ্ঘন ও জঙ্গি কার্যকলাপ নিয়ে গতমাসেই ডিরেক্টর জেনেরাল অফ মিলিটারি অপারেশনস (DGMOs) পর্যায়ে আলোচনা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। সংঙ্ঘর্ষ বিরতি নিশ্চিত করতে আলোচনা হলেও বিনা প্ররোচনায় ফের হামলা চালাতে শুরু করে পাকিস্তান।

No comments:
Post a Comment