'পুলিশ এখন জয় শ্রী রামে ফিরেছে' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

'পুলিশ এখন জয় শ্রী রামে ফিরেছে'


পুলিশ এখন কানে কানে জয় শ্রী রাম বলে। পুলিশও বুঝে গেছে তৃণমূলের কর্মকান্ডের কথা। তৃণমূলের দলদাস ছেড়ে এখন তারাও বেড়াতে চাইছে। ছোট ফুল ছেড়ে তারা ‌ এখন রাজকীয় ফুল পদ্ম ফুলের সঙ্গে থাকতে চাইছেন, এমনটাই জানালেন বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন তখন বিদেশে গেলে তার আসার কথা একমাস পরে শোনা যেত, আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশে আসার কথা ১ মাস আগে থেকে শোনা যায়। রবিবার ত্রিস্তর বিজয়ী পঞ্চায়েত প্রার্থীদের সম্বর্ধনা দিতে গিয়ে জয় বাবু বলেন, তিনি কোনও সামাজিক অনুষ্ঠানে যান না, কারণ তিনি পণ করেছেন যেদিন মোদীজি পশ্চিমবঙ্গে আসবেন সেইদিন থেকে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাবেন। শনিবার জয় এক সাংবাদিক বৈঠকে বলেন, তিনি ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরনায় বিজেপি দলে যোগ দিয়েছিলেন। কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গের দুর্দশা হাল থেকে রাজ্যকে মুক্ত করতে পারেন। পাশাপাশি এদিন নরেন্দ্র মোদী, মুকুল রায়, দিলীপ ঘোষকে সামনে রেখে বিজেপি সেল এক হয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীদের হুশিয়ারি করে বলেন, বিজেপিতে থেকে যে নেতা টাকা নেবে, ঘুষ নেবে, মানুষকে মানুষ বলে সম্মান করবেন না তাদের কান ধরে দল থেকে বের করে দেওয়া হবে।
পাশাপাশি এদিন জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩৫০ জন শাসকদল কর্মী বিজেপি খাতায় নাম তুলেছে।  

No comments:

Post a Comment

Post Top Ad