ভাঙড় শান্ত রাখতে কি করল প্রশাসন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 June 2018

ভাঙড় শান্ত রাখতে কি করল প্রশাসন?




মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পাওয়া গ্রিড বিরোধী আন্দোলনের জেরে ভাঙড়ের পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মাছিভাঙা, খামারআইট, পদ্মপুকুর, গাজিপুর সহ কয়েকটি গ্রামে প্রায় ১ বছর ধরে বেশিরভাগ সরকারি পরিষেবা দেওয়ার কাজ প্রায় বন্ধ ছিল। এবার নতুন করে ভাঙড়ের মানুষকে সেইসব সরকারি পরিষেবা দেওয়ার কাজ শুরু করল প্রশাসন। বৃহস্পতিবারই ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের নিয়ে প্রশাসনিক কর্তারা আলোচনায় বসে ছিলেন। সেই সভায় বিদ্যুৎ সাব স্টেশন বিরোধী আন্দোলনকারীরা এবং গ্রামের অনেক মানুষই যোগ দিয়েছিলেন।

সেখানে গ্রামের মানুষ তাঁদের অভাব অভিযোগের কথা বলেন। সরকারি আধিকারিকরা তাঁদের কথা মন দিয়ে শোনেন। তারপরেই আজ শুক্রবার থেকে বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় জোর কদমে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন আধিকারিকরা। বহুদিন পরে এদিন ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় রেশন দোকানগুলি পরিদর্শনে যান সরকারি আধিকারিকরা। পাওয়া গ্রিড বিরোধী আন্দোলনের শক্ত্ ঘাঁটি বলে পরিচিত মাছিভাঙা ও টোনাতেও এদিন রেশন ডিলারদের দোকান পরিদর্শন করেন আধিকারিকরা। গ্রামবাসীদের জানান হয়েছে, সব উপযুক্ত লোকেদেরই ডিজিটাল রেশন কার্ডের ব্যবস্থা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad