বাহুবলীর প্রেম এলান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 June 2018

বাহুবলীর প্রেম এলান!



দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাসের সঙ্গে আনুশকা শেঠির বিয়ের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। যদিও বরবারই বিষয়টি এড়িয়ে গেছেন আনুশকা শেঠি। সংবাদ মাধ্যমকে একাধিকবার এ নায়িকা জানিয়েছিলেন, প্রভাস তার ভালো বন্ধু। তাই ওইসব বিষয়ে তিনি ভাবছেন না।
বারবার প্রভাসের সঙ্গে বিয়ের গুঞ্জন এড়িয়ে গেলেও সম্প্রতি আনুশকার কাণ্ডে বিস্মিত অনেকেই। সাহোর শুটিংয়ে আঘাত পান প্রভাস। এ খবর শুনে স্থির থাকতে পারেননি আনুশকা। প্রভাসকে দেখতে উড়ে যান দুবাইয়ে। প্রভাসের প্রতি আনুশকার এই টান গুঞ্জন আরো বাড়িয়ে দেয়। যদিও তারা দুজনেই প্রেমের কথা স্বীকার করতে নারাজ।
এদিকে জি নিউজের খবর, আনুশকার বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তার বাবা-মা। এ বছরের শেষেই দক্ষিণী এ অভিনেত্রীর বিয়ে দিতে চাইছেন তারা। মন্দিরে গিয়ে পূজা-অর্চনাও শুরু করে দিয়েছেন আনুশকার বাবা-মা। কিন্তু কার সঙ্গে আনুশকার বিয়ে, পাত্র কে হচ্ছেন—সে বিষয়ে কিছু জানা যায়নি। অনেকে তখন বলছিলেন, পাত্র প্রভাস ছাড়া আর কেই-বা হবেন?
বিষয়টি নিয়ে আনুশকা নিজের প্রতিক্রিয়া জানালেও মুখ খোলেননি প্রভাস। তবে গুঞ্জনের মাত্রা এতটাই তীব্রতায় পৌছেছে আর চুপ থাকতে পারলেন না বাহুবলী। জানালেন, এ বিষয়গুলো খুব ব্যক্তিগত। আর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তিনি জনসমক্ষে কথা বলতে চান না। তবে পরের লাইনেই তিনি বলেন, ‘কারও সঙ্গে জুটি বাঁধলে আমি নিজেই গণমাধ্যমকে জানাব।’ এটা যে স্রেফ ছেলে ভোলানো কথা, এটা তো পাগলেও বুঝে।
এতেই বোঝা যাচ্ছে, দুজনই প্রেম কিংবা বিয়ের কথা স্বীকার করছেন না। তবে তাদের অস্বীকৃতি কি আর মানুষের জল্পনার ডানাকে গুটিয়ে রাখতে পারে?

No comments:

Post a Comment

Post Top Ad