আরএসএসের তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাবর্গের অনুষ্ঠানে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি।
ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নাগপুরে আরএসএস-এর প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারের জন্মস্থানে পৌঁছন তিনি। সেখানে ভিজিটার্স বুকে লেখেন, “ভারতমাতার মহান পুত্রকে আমার সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করতে আজ আমি এখানে এসেছি।”
তার আগে কেবি হেডগেওয়ারের জন্মস্থানে প্রাক্তন রাষ্ট্রপতিকে স্বাগত জানান আরএসএস প্রধান মোহন ভাগবত।
নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাবর্গের অনুষ্ঠানে প্রণব মুখার্জির যোগদান নিয়ে বিস্তর সমালোচনা ও বিরোধিতা হয়। তা সত্ত্বেও বুধবার নাগপুরে পৌঁছন তিনি। আরএসএস-এর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি।


No comments:
Post a Comment