সম্পর্কের টানাপোড়নের মধ্যেও সাফল্য প্রিয়াঙ্কা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

সম্পর্কের টানাপোড়নের মধ্যেও সাফল্য প্রিয়াঙ্কা!



ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন তাঁর কাজে কোনও প্রভাব ফেলেনি বলেই জানাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর বিয়ে ভাঙা নিয়ে সংবাদ মাধ্যম উত্তাল। তাঁরই মধ্যে একা হাতে ছেলে সহজকে সামলে অভিনয় করে চলেছেন। এবং তারই স্বীকৃতি হিসেবে হায়দরাবাদের বাঙালি ফিল্ম উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন জুরিদের বিচারে।
‘অন্দর কাহিনি’ ছবিতে একসঙ্গে চারটি চরিত্রে অভিনয় করছেন প্রিয়ঙ্কা। বাংলা ছবিতে এমন হয়তো প্রথম করছেন প্রিয়াঙ্কা। ছবির পরিচালক অর্ণব মিদ্যা প্রিয়াঙ্কাকে এই চরিত্রে নেওয়ায় খুবই খুশি। প্রিয়াঙ্কাও জানিয়েছেন, ব্যক্তিগত টানাপড়েনের মাঝে এই চরিত্রতে অভিনয় তাঁকে অক্সিজেন জুগিয়েছে। ছবিতে নারীর নানা রূপকে দেখানো হয়েছে। কেমন সম্পর্ক হয় বাবা, ভাই, বন্ধু, স্বামী ও ছেলের সঙ্গে।
এই মুহূর্তে তিনি অরিন্দম শীলের ছবির শুটিংয়ে ব্যস্ত। সেই ছবিতেই অবশ্য তাঁর প্রাক্তন স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত। এই প্রসঙ্গে নায়িকা বলেন, কাজের সঙ্গে কোনও ভাবেই ব্যক্তিগত সম্পর্ককে মেলাতে চান না তিনি। এবেলা.ইন-এর তরফেও তাঁকে তার নতুন সাফল্যের জন্য অনেক অভিনন্দন।

No comments:

Post a Comment

Post Top Ad