গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না : অলীক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না : অলীক



নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : ভাঙড় আন্দোলনের 'নিউক্লিয়াস' অলীক চক্রবর্তী তাঁকে যে গ্রেফতার করে গণ আন্দোলন দমন করা যাবে না তা তিনি আরও এক বার জানিয়ে দিলেন বারুইপুর আদালতে দাঁড়িয়ে। এদিন তিনি স্পষ্টতই
বলেন, আমাকে গ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না, "আন্দোলন চলছে চলবে।"
গত বৃহস্পতিবার বিকালে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয় ভাঙড়ে জমি কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তীকে তাকে ট্রানজিট রিমান্ডে এই রাজ্যে নিয়ে এসে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ  ইউএপিএ-তে আগেই মামলা দায়ের করা হয়েছিল। আজ তার বিরুদ্ধে অলীকের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, আর্মস অ্যাক্ট ২৫, ২৭  এক্সপ্লোসিভ অ্যাক্টের ৩/৪  মামলা রুজু করা হয়।
কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয় অলীক কে।
আদালত চত্বরে নিশছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে র্্যফ। সকাল থেকেই আদালতের সামনে ভিড় করছে অলীক চক্রবর্তীর অনুগামী সহ অন্যান্য গণ আন্দোলনের নেতা নেতৃত্বরা।

No comments:

Post a Comment

Post Top Ad