ভিডিও ক্লিপে যা দেখা যাচ্ছে তার পিছনে আসল ঘটনাটি কী তার খোঁজখবর করতে গিয়ে সাংবাদিকদের হাতে আসে আরও কিছু ভিডিও। যেখানে দেখা গেছে, এক অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর ও এক পুলিশ কনস্টেবল কোনও বিষয় ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন। ভিডিওয় দেখা গেছে, ট্রাক আটকানোর জন্য একটি ব্যারিকেড দেওয়া আছে। তার উপর লেখা রয়েছে গোপালগঞ্জ চেকপোস্ট। সেখানে চেকিংয়ের নামে চলছে ‘তোলাবাজি’। পুলিশের এই ‘তোলাবাজি’ চলার সময় ভিডিও করে এক যুবক।
পরে একই জায়গায় ওই পুলিশকর্মীকে আবার ‘তোলাবাজি’ করতে দেখে ওই যুবক। তখন তাঁদের আগের ভিডিওটি দেখিয়ে ক্ষমা চাইতে বলে। পুলিশকর্মী ওই যুবকের হাতেপায়ে ধরে ক্ষমা চান। মেয়ের বিয়ের কথা বলে ওই ভিডিও ডিলিট করে দেওয়ার অনুরোধ করতে থাকেন। পরে সেই ক্ষমা চাওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। জানা যায়, অভিযুক্ত পুলিশকর্মীর নাম সচিতানন্দ শাহী। তবে তাঁর বক্তব্য, ওই যুবকের কাছে তিনি টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইছিল সে। আর সেই কারণেই যুবকের হাতেপায়ে ধরেছিলেন। তাঁর দাবি, তিনি কোনও অবৈধ কাজের সঙ্গে যুক্ত নন।
সূত্রঃ ইনাডু

No comments:
Post a Comment