সলমনের রেস ৩ কত কামালো একদিনে ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

সলমনের রেস ৩ কত কামালো একদিনে ?


বলিউডে রোজার ঈদ মানেই যেন সলমন খান। এবারের ঈদে মুক্তি পেয়েছে সলমন অভিনীত নতুন ছবি ‘রেস ৩’। ছবিটি মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম দিন বক্স অফিসে ২৯ কোটি ১৭ লাখ টাকার ব্যবসা করেছে ছবিটি। বলিউডে চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম দিনের আয় হিসেবে এই ছবিটি সবচেয়ে বেশি আয় করেছে।
এদিকে শোনা যাচ্ছে মুক্তির আগেই নাকি ছবিটির খরচ তুলে নিয়েছেন প্রযোজক। এরই মধ্যে ১৩০ কোটি টাকা দিয়ে নাকি ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে। যা হার মানিয়েছে আমির খানের দঙ্গলকেও।
আর মুক্তির পর তো রেকর্ড গড়েই ফেলেছে ‘রেস ৩’। গত শুক্রবার মুক্তি পেয়েছে রেমো ডিসুজা পরিচালিত ছবিটি। এই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ’র মতো অভিনয়শিল্পীরা আছেন ছবিটিতে। ছবিটি মুক্তির আগেই শাহরুখ খান, আমির খানের মতো তারকা সালমানকে শুভকামনা জানিয়েছেন।
সলমন খান বলেছেন, এটাই এবারের ঈদে সবার জন্য তার পক্ষ থেকে উপহার। সলমন খান বলেন, ‘এবারের ঈদে এই ছবিটিই আমার ঈদের উপহার। সবাই ছবিটি দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

No comments:

Post a Comment

Post Top Ad