রণবীরের বাচ্চা রুপ দেখে মুগ্ধ দীপিকা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

রণবীরের বাচ্চা রুপ দেখে মুগ্ধ দীপিকা?



নিজের আজব সাজগোজ আর পোশাকের জন্য বরাবরই আলোচনায় থাকেন রণবীর সিং। তবে এই অভ্যাসটা যে তার এখনকার নয়, সেই ছোটবেলা থেকেই, তা এই ছবিটা না দেখলে বোধহয় বোঝা যেত না।
সম্প্রতি, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ছেলেবেলার একটা ছবি শেয়ার করেছেন রণবীর। যেখানে ছোট্ট রণবীরকে মোহাক হেয়ারকাটে দেখা যাচ্ছে। এটা দেখে বেশ বোঝা যাচ্ছে যে, ছোট থেকেই নিজের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্টাল ছিলেন তিনি।  ক্যাপশনে রণবীরে লিখেছেন, ১৯৮৫ থেকেই তিনি এক্সপেরিমেন্টাল ছিলেন। ১৯৮৫ সালের ৬ জুলাই রণবীরের জন্ম। তাই রণবীরের কথা অনুযায়ী, তিনি জন্মের পর থেকেই এক্সপেরিমেন্টাল ছিলেন।
রণবীরের এই ছবি যথেষ্ট অবাক হয়েছেন দীপিকাও। তিনি কমেন্টে লিখেছেন ‘নো’।
তবে এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই রণবীরের ছবির নিচে কমেন্ট করতে দেখা যায় দীপিকাকে। কিছুদিনে আগেই রণবীরের একটা ছবির নিচে দীপিকা লিখেছিলেন ‘মাইন’ (আমার)। আবার কখনও রণবীর দীপিকাকে বলেছেন ‘গুলাবো’।
তবে রণবীর যে ছোট থেকেই এমনটা ছিলেন তা জানিয়েছিলেন শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। তার কথায়, ছোটবেলায় রণবীর কোনও পার্টিতে গেলে ওই হত প্রথমজন যে ডান্স ফ্লোরে যেত, আবার ওই ডান্স ফ্লোর ছাড়ার বিষয়েও শেষ জন হত। নাচের বিষয়েও রণবীর ছোট থেকেই এনার্জেটিক ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad