১২ বছর বয়সী মূক ও বধির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নাম গোবিন্দ বর্মণ,বয়স ৪৭। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি কোচবিহারের শীতলকুচি এলাকার। শারীরিক পরীক্ষার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরীকে। শীতলকুচি থানার খগেড়ডাঙা গ্রামে দাদুর সঙ্গে থাকত ওই কিশোরী। বাবা ও মা থাকতেন অন্য একটি গ্রামে। গতকাল বাড়িতে একাই ছিল সে। ব্যক্তিগত কাজে অন্য একটি এলাকায় গিয়েছিলেন তার দাদু। অভিযোগ, সেসময় বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী গোবিন্দ।
কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসেন কিশোরীর দাদু। সেসময় আকার ইঙ্গিতে পুরো বিষয়টি তাঁকে জানায় ওই কিশোরী। জানতে পারেন প্রতিবেশীরাও। অবস্থা বেগতিক বুঝতে পেরে পালিয়ে যায় গোবিন্দ। এরপর রাতেই শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। তারপর স্থানীয় একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

No comments:
Post a Comment