৭০ বছরের বৃদ্ধা ধর্ষণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

৭০ বছরের বৃদ্ধা ধর্ষণ!




রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত ৭০ বছরের এক বিধবাকে জোড়পূর্বক ৩৫ বছর বয়সী এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই বিধবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার(০১ জুন) গভীর রাতে উপজেলার পাইককান্দি গ্রামে।

বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. আকরাম হোসেন খাঁন জানান, শুক্রবার রাত ২টার দিকে ওই বৃদ্ধা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় প্রতিবেশী মালেক মৃধার ছেলে পরান মৃধা (৩৫) ঘরে ঢুকে মুখ বেঁধে জোড়পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাকে প্রথমে বালিয়াকান্দি পরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক পরানের বিরুদ্ধে বহু বিবাহ ও চুরির অভিযোগ রয়েছে। ধর্ষণের পরই পালিয়ে গেছে পরান।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে মেডিকেল পরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad