গৌরব দেবনাথ, অশোকনগর: গাছ বেয়ে ঘরে ঢুকে রাতের অন্ধকারে অষ্টম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ । গ্রেপ্তার অভিযুক্ত যুবক । ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোর পারা এলাকায় ।সূত্রের খবর, বছর তেরোর নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী । পরিবার সুত্রে জানা গেছে, নাবালিকার মা ও বাবা পেশা গত কারনে বাইরে থাকেন এবং ছাত্রী তার ঠাকুমা ও কাকা কাকিমার কাছে থাকতো।
শনিবার রাতে অতিরিক্ত গরমের দরুন নাবালিকা নিজের ঘরে দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে সে সময় পাশের ঘরে থাকা কাকা কাকিমা ও ঠাকুমা ছুটে এসে জিজ্ঞাসাবাদ করতে ছাত্রী জানায় ,প্রতিবেশী কৃষ্ণ পাইক তার সাথে জোর করে তাকে ধর্ষণ করে । চিৎকারে পালিয়ে যায় সে। রবিবার সকালে অশোকনগর থানায় এই মর্মে মেয়েটির পরিবারের তরফ থেকে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কৃষ্ণ পাইককে (২৬) গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্ত পুলিশি জেরায় স্বীকার করেছে গাছ বেয়ে পাঁচিল টপকে সে ওই বাড়িতে ঢোকে। অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে আজ বারাসাত আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় পরিবার ক্যামেরার সামনে কোনও মুখ খুলতে চায়নি।

No comments:
Post a Comment