ব্রেকিংবাংলা: রেজিস্ট্রি ম্যারেজে জুতোর মালা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

ব্রেকিংবাংলা: রেজিস্ট্রি ম্যারেজে জুতোর মালা!


তাদের বাড়ির মেয়ের সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি করেছে এক যুবক। একথা শুনে সেই যুবককে মারধর করে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরাল মেয়ের বাড়ির সদস্য ও গ্রামের লোকজন। ঘটনাটি বাঁকুড়ার মেজিয়া থানার সরাগডিহি মোড়ের।

বিনয় প্রামাণিক (নাম পরিবর্তিত) নামে ওই যুবক পেশায় ট্রেকার চালক। সরাগডিহি গ্রামের ঘোষ পরিবারের একটি যুবতির সঙ্গে চারবছর ধরে তার প্রণয়ের সম্পর্ক ছিল। যদিও বর্তমানে সেই সম্পর্ক নেই। কিন্তু মেয়ের বাড়ির লোকরা জানতে পারে, রাহুল লুকিয়ে তাদের মেয়ের সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি করেছে। অভিযোগ, এই রাগ থেকেই আজ রাহুলকে গ্রামবাসীদের সহায়তায় মারধর করে তারা। পরে তাকে ন্যাড়া করে, গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরায়।

মেজিয়া থানার পুলিশ গিয়ে রাহুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত যুবকের পক্ষ থেকে মেজিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়েটির পরিবারের লোকজন এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad