মুসলিম মেয়ের হিন্দু রীতিতে বিয়ে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

মুসলিম মেয়ের হিন্দু রীতিতে বিয়ে!



ঢালিউডের তারকা অভিনেত্রী মাহিয়া মাহি। কনের সাজে বিয়ের পিঁড়িতে বসে আছেন তিনি। বরের জায়গায় অপু নয়, বসে আছে টলিউড জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। হিন্দু রীতিতে বিয়ে হচ্ছে তাদের।

উপরের একটি স্থিরচিত্রে এমনটাই দেখা যায়। তবে বাস্তবে নয়, ‘তুই শুধু আমার’ সিনেমার একটি দৃশ্যে এমনটা দেখা যাবে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা নির্মাণ করা হচ্ছে ‘তুই শুধু আমার’।

গত বছর লন্ডনে ছবিটির শুটিং শুরু হলেও মাঝে বেশ কিছুদিন এর দৃশ্যায়ন বন্ধ ছিল। সম্প্রতি কলকাতায় সিনেমাটির শেষ লটের দৃশ্য ধারণ করা হয়। মাহি-সোহমের বিয়ের দৃশ্যের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয়।



প্রসঙ্গত, কলকাতার জয়দীপ মুখার্জি ও ঢাকার অনন্য মামুনের পরিচালনায় এতে সোহম-মাহি ছাড়াও আরো আছেন ঢাকার আমান রেজা ও কলকাতার ওম। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad