সিরিয়াল দেখাই কি কাল হল সুপ্রিয়ার? গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকে উদ্ধার হল এক শিশুর নিথর দেহ। মৃতের নাম সুপ্রিয়া সাহা(৮)। উত্তর ২৪ পরগনার ইছাপুর পূর্বাশা এলাকার ঘটনা।শিশুর পরিবারের বক্তব্য, সিরিয়াল দেখে প্রভাবিত হয়েই খেলতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফেলে সুপ্রিয়া।ওই শিশু ইছাপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ক্লাস টুয়ে পড়ত।বৃহস্পতিবার দুপুরে সে বাড়িতে একা ছিল। তার বাবা সুদীপ সাহা পেশায় রাজমিস্ত্রি। তিনি কাজের জন্য বাইরে ছিলেন। ওই শিশুর মা নৈহাটি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে।
ঘরে সুপ্রিয়া টিভি দেখতে দেখতে খেলছিল। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশীরা সাড়া শব্দ না পেয়ে ওই নাবালিকার দাদুকে খবর দেয়। দাদু এসে দেখে সুপ্রিয়া ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলছে। পুলিশ দেহ উদ্ধার করে দেহটি ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment