মাঠের মধ্যে উদ্ধার মহিলার দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

মাঠের মধ্যে উদ্ধার মহিলার দেহ




মন্দিরবাজার :  মাঠের মধ্যে থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতা আসমুদা খাতুন (২০)। বাড়ি উস্তি থানার উত্তর কুসুমিতে। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানার টেকপাঁজা গ্রামের উত্তর কুসুমী মৌজার ফাঁকা মাঠ থেকে আসমুদার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা থেকে আসমুদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে উত্তর কুসুমী মৌজার ফাঁকা মাঠে স্থানীয়রা এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরা থানায় খবর দিলে, পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে আসমুদার পরিবারের লোকজনেরা থানায় গিয়ে মৃতদেহটি সনাক্তকরণ করেন। তবে কিভাবে মৃত্যু হয়েছে, তার সঠিক কোনো কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad