অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
কেহ নাহি জানে..বাংলায় আবৃত্তি প্রণব মুখার্জির
বহু সংস্কৃতি এবং বিশ্বাস আমাদের বিশেষ এবং সহিষ্ণু করে তুলেছে
প্রাচীনকালে অনেক পর্যটক ভারতে এসেছেন। নিজেদের বক্তব্যে ভারতে ভালো পরিকাঠামোর সঙ্গে দক্ষ প্রশাসনিক ব্যবস্থার কথা বলেছেন পর্যটকরা
জাতীয়বাদী ও দেশপ্রেমের ধারণা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি
RSS-এর প্রথা ভেঙে আগে বক্তব্য রাখলেন মোহন ভাগবত। প্রথা অনুযায়ী শেষে বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে মোহন ভাগবত
শুধু হিন্দু নয়, সমগ্র সমাজকে সংগঠিত করতে চায় সংঘ
আমাদের কাছে কেউ ব্রাত্য নন
ভারতীয় সমাজে কেউ শত্রু নয়, সবার পূর্বপুরুষ এক
RSS এর অনুষ্ঠানে এসেছেন বলে উনি বদলাবেন না
প্রণব আগেও প্রণব ছিলেন, পরেও থাকবেন
আমরা সহজভাবে প্রণব মুখার্জিকে আমন্ত্রণ করেছিলাম। উনি তা গ্রহণ করেছেন। এই নিয়ে চর্চা নিরর্থক
আমাদের অনুষ্ঠানে এসেছেন বলে প্রণববাবুকে ধন্যবাদ
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নাগপুরে RSS-এর প্রতিষ্ঠাতা KB হেডগেওয়ারের জন্মস্থানে পৌঁছন প্রণব মুখার্জি।
সেখানে ভিজ়িটার্স বুকে লেখেন, “ভারতমাতার মহান পুত্রকে আমার সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করতে আজ আমি এখানে এসেছি।”
তার আগে KB হেডগেওয়ারের জন্মস্থানে প্রাক্তন রাষ্ট্রপতিকে স্বাগত জানান RSS প্রধান মোহন ভাগবত।
নাগপুরে RSS-এর সদর দপ্তরে তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাবর্গের অনুষ্ঠানে প্রণব মুখার্জির যোগদান নিয়ে বিস্তর সমালোচনা ও বিরোধিতা হয়। তা সত্ত্বেও গতকাল নাগপুরে পৌঁছন তিনি। RSS-এর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি।
এদিকে জল্পনা ছড়ায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি নাকি BJP-তে যোগ দিতে চলেছেন। তাঁর RSS-র অনুষ্ঠানে যোগ দেওয়ার বিরোধিতা করেন মেয়ে শর্মিষ্ঠা। বাবাকে সতর্ক করে বলেন, RSS-র সভায় যোগ দিলে BJP ও RSS মিথ্যে গল্প সাজানোর সুযোগ পাবে।
তাঁর BJP-তে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে প্রণবকন্যা টুইট করেন, “আপনি RSS-র অনুষ্ঠানে যোগ দিতে নাগপুরে যাচ্ছেন। এরফলে BJP ও RSS-কে গুজব ছড়ানোর সুযোগ করে দিচ্ছেন। ওরা আজ এই গুজব বিশ্বাসযোগ্যভাবে চারিদিকে ছড়িয়ে দেবে।” তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে এসেছি কারণ কংগ্রেসকে বিশ্বাস করি। যদি কংগ্রেস ছাড়ি তবে রাজনীতিই ছেড়ে দেব।”
প্রসঙ্গত আরএসএসের তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাবর্গের অনুষ্ঠানে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি।
ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নাগপুরে আরএসএস-এর প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারের জন্মস্থানে পৌঁছন তিনি। সেখানে ভিজিটার্স বুকে লেখেন, “ভারতমাতার মহান পুত্রকে আমার সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করতে আজ আমি এখানে এসেছি।”
তার আগে কেবি হেডগেওয়ারের জন্মস্থানে প্রাক্তন রাষ্ট্রপতিকে স্বাগত জানান আরএসএস প্রধান মোহন ভাগবত।
নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে তৃতীয় বর্ষ সংঘ শিক্ষাবর্গের অনুষ্ঠানে প্রণব মুখার্জির যোগদান নিয়ে বিস্তর সমালোচনা ও বিরোধিতা হয়। তা সত্ত্বেও বুধবার নাগপুরে পৌঁছন তিনি। আরএসএস-এর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি।


No comments:
Post a Comment