সইফ-করিনার নয়া কেমিস্ট্রি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

সইফ-করিনার নয়া কেমিস্ট্রি


লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা। শোনা যাচ্ছিল, ছুটির মাঝেই নাকি নিজেদের কিছুটা কাজও সেরে ফেলবেন সাইফ, কারিনা। তবে, কোনও সিনেমার শুটিংয়ের জন্য সইফ, কারিনাকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, বিষয়টি খোলসা হচ্ছিল না।
কিন্তু, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে এবার একসঙ্গে দেখা গেল ‘সাইফিনা’-কে।
জানা যাচ্ছ, ২০১৪ সালে শেষবার সাইফ, কারিনাকে একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। এরপর ২০১৬ সালে একটি ম্যাগাজিনের ফটোশুটে একসঙ্গে দেখা যায় নবাব-বেগমকে। যদিও ওই সময় সন্তানসম্ভবা ছিলেন কারিনা।
২০১৬-র পর এবার ফের একসঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গেল সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান-কে।
সাইফ, কারিনার ওই ছবি প্রকাশিত হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। 

এদিকে নবাব, বেগমকে একসঙ্গে দেখার পর থেকেই উচ্ছ্বসিত কারিনার ভক্তরা। প্রসঙ্গত, সম্প্রতি তৈমুরকে নিয়ে লন্ডনে উড়ে যান কারিনা কাপুর খান। বেগম সাহেবা ছেলেকে নিয়ে লন্ডনে পাড়ি দিলেও, সাইফ কিন্তু আগামী সিনেমা ‘হান্টার’-এর শুটিং বেশ কিছুটা সেরে তবেই ছুটি কাটাতে বিদেশে উড়ে যান।

No comments:

Post a Comment

Post Top Ad